
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের আগে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করতে পেরেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সৌদি আরবে গিয়ে সেই প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল ভূঁইয়াদের এবং সে লক্ষ্যে আজই সৌদির উদ্দেশ্যে বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
কিন্তু সেই ‘করোনাভাইরাসে’র কারণে জামালদের সৌদিতে যাওয়া পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো। আজ সকাল ১০টায় বিমানে ওঠার কথা ছিল বাংলাদেশ দলের ফুটবলারদের।
কিন্তু আজ সকাল সকাল বাফুফের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানানো হলো, সৌদি আরবে কোয়ারেন্টাইন শিথিল সংক্রান্ত ডকুমেন্ট হাতে না পাওয়ার কারণে জাতীয় ফুটবল দলের সৌদি আরব যাওয়ার সমূসূচিতে পরিবর্তন করা হচ্ছে।
বাফুফে জানিয়েছে, পরবর্তীতে বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হবে। অর্থ্যাৎ, বোঝাই যাচ্ছে বাংলাদেশ দলের সৌদি আরব যাওয়াটা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
পরিকল্পনা ছিল, ২৪জন ফুটবলার নিয়ে আজ সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠবেন কোচ জেমি ডে। সৌদিতে গিয়ে একটি কিংবা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩০ মে কাতার যাবে ফুটবল দল। কিন্তু এখন নতুন করে তৈরি হওয়ার পরিস্থিতিতে হয়তো প্রস্তুতি ম্যাচ ছাড়াই ৩০ মে ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওয়ানা হতে হবে জামাল ভূঁইয়াদের।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত