
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে ‘নিড ফর দ্য একোয়াকালচার পলিসি অব বাংলাদেশ’ শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। একোয়াকালচার নেটওয়ার্ক অব বাংলাদেশ (এএনবি)-এর উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির অধ্যাপক (অব.) ড. মো. আব্দুল ওয়াহাব। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হক, এএনবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএফআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় বক্তারা বাংলাদেশের মৎস্য খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মৎস্য উৎপাদন ব্যবস্থা, সার্ভিস ও মার্কেট উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি সমন্বিত ও সময়োপযোগী অ্যাকোয়াকালচার নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। এ নীতিমালা প্রণয়ন হলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় বাকৃবির ফিশারিজ অনুষদের শিক্ষকবৃন্দ, এম.এস. পর্যায়ের শিক্ষার্থীরা এবং বিএফআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত