
বাগেরহাটে আরিফ ঢালী নামের স্থানীয় এক সংবাদ কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত আরিফ ঢালি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সাড়ে ৯ টায় রাতে সদরের চুলকাঠি বাজারে এই ঘটনা ঘটে।
আহত আরিফ ঢালী বাগেরহাট সদর উপজেলার সুগন্ধী গ্রামের আশ্বাব ঢালীর ছেলে। সে চুলকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর পত্রিকার সিএন্ডবি প্রতিনিধি।
আহত সাংবাদিক আরিফের বাবা আশ্বাব ঢালী বলেন, গেল কয়েকদিন ধরে সিএন্ডবি বাজার এলাকার বাসিন্দা বিএনপি নেতা পরিচয় দেওয়া সাইফুজ্জামান বাবু ও তার লোকজন চুলকাঠি বাজারের সুগন্ধি এলাকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের উপর নানা অত্যাচার করছে। শনিবার সন্ধ্যায় সাইফুজ্জামান বাবুর ছেলে মাসুদ আমার ভাইয়ের ছেলে তন্ময়কে বেধরক মারধর করে।
বিষয়টি জানতে আমার ছেলে আরিফসহ কয়েকজন বাজারে যাই। সাইফুজ্জামান বাবু ও তার লোকজনের সাথে কথা হয়। কথা বলে ফিরে আসার সময় সাইফুজ্জামান বাবুর খালাতো ভাই রাজন, বাবুর ছেলে মাসুদসহ কয়েকজন আমাদের উপর হামলা করে। হামলাকারীরা আমাদেরকে মারধর করে এবং আরিফকে ছুরি মেরে দেয়। হামলাকারীরা আরিফের মোটরসাইকেলও ভেঙ্গে ফেলেছে। পরে আমরা আরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
তিনি আরও বলেন, আমার ছেলের অবস্থা ভাল না, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রয়েছে। সাইফুজ্জামান বাবু, তার ছেলে ও ভাই-ই আমার ছেলেকে মেরেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে সাইফুজ্জামান বাবু‘র কাছে জানতে তাইলে তিনি বলেন, আরিফ ও তার বাবাসহ কয়েকজন বাজারে এসেছিল। তখন হয়ত ব্যবসায়ীরা হামলা করেছে তাদের উপর।
বিএনপি‘র কোন পদে আছেন জানতে চাইলে সাইফুজ্জামান বাবু বলেন, আপনি আমার দলীয় লোক, আপনাকে পদ বলব কেন। আর আরিফ ও তার বাবার উপর আমরা হামলা করিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত