শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৬ ২:৫৩ পিএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে কমেছে  বাজার মূলধন ও টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ১২৪ কোটি টাকা বা দশমিক ৭৫ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫৬৫ কোটি ৭৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে  এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৮ পয়েন্টে এবং ২ হাজার ১ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৯২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২২ টির , দর কমেছে ১৪১ টির এবং ২৯ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...