
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে মনে করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে জাতীয় বাজেট ২০২৪-২৫ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, প্রতি বছর যখন বাজেট হয়, গত পাঁচ দফায় আমরা দেখেছি, ১০ থেকে ১২ শতাংশ বাজেট বেড়েছে। এবার চার দশমিক শতাংশ প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি মনে করি, এটা যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমি আশা করি, এটা বাস্তবায়নযোগ্য।
তিনি বলেন, মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেনসিটিভ। এটা এসেনশিয়াল কমোডিটিতে ১০ দশমিক পাঁচ এবং অন্যান্য জায়গায় ১০ দশমিক ছয়। এটাকে ছয় দশমিক পাঁচে আনার জন্য এবারের বাজেটে প্রস্তাবনা দিয়েছে।
‘আমি মনে করি, অ্যাম্বিসাস কোনো প্রজেক্ট না নিলে এবং যে প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, সবাই মিলে যদি কাজটা ঠিকভাবে করা যায় তাহলে মূল্যস্ফীতি কমে আসবে,’ যোগ করেন তিনি।
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘ব্যক্তি করসীমা সাড়ে তিন লাখ টাকা ছিল, সেটা অপরিবর্তিত রাখা হয়েছে। আমাদের প্রস্তাব ছিল চার লাখ ৫০ হাজার টাকা করার। আমরা অনুরোধ করব, এটা যেন চার লাখ ৫০ হাজার টাকা করা হয়।’
বিএইচ
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত