প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৭:২১ পিএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল, কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ভুটান, কোরিয়া এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা পৃথকভাবে সাক্ষাৎ করেন।

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে যা আগামীতে দীর্ঘতর হবে। ভুটান থেকে বাংলাদেশ ফল, গ্রানাইটসহ অন্যান্য পণ্য আমদানি করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ নিয়মিত রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় আরও পণ্য যোগ করতে উদ্যোগ নিচ্ছে।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ভুটানের জন্য বাংলাদেশ অনেক অবদান রেখেছে। ভুটানের অধিকাংশ চিকিৎসক বাংলাদেশ থেকে ডিগ্রি লাভ করেছেন। ভুটানে বাংলাদেশের ওয়ালটন, প্রাণ, হাতিল-এর পণ্যের যথেষ্ট সুনাম রয়েছে।

কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, বাংলাদেশের ওষুধের কাঁচামাল ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থায় পরিবেশ উপযোগী বৈদ্যুতিক গাড়িরও চাহিদা রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরের বছরগুলোতে বাংলাদেশ কোরিয়া থেকে এলডিসিভুক্ত দেশের সুবিধা কামনা করে।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে থাইল্যান্ডের রাষ্ট্রদূত জানান, বাণিজ্য সম্প্রসারণে দু-দেশের মধ্যে আরও সমঝোতা-চুক্তির প্রয়োজন আছে। এর ফলে বাণিজ্যিক চ্যালেঞ্জ দূর করা যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাইল্যান্ড ‘ইউএনএসকাপ’ আয়োজনে পেলে আরও সম্পূরক আলোচনা করা হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...