প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৫ ৯:৫১ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে। নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিনের অবসরজনিত কারণে নতুন সচিব পদায়ন না হওয়া পর্যন্ত এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে তার নিজ দায়িত্বের পাশাপাশি নির্দেশক্রমে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৩১ ডিসেম্বর সরকারি চাকরি থেকে অবসরে যান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পুলিশে বড় ধরনের রদবদল

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ...

গেজেট প্রকাশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের ...

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান, ওবায়দুর রহমান ওএসডি

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। ...