
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। এই মহাসমাবেশে সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।
যুগপৎ ধারায় ঘোষিত এক দফা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।
সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। সভামঞ্চ থেকে পরিবেশন করা হয় বিভিন্ন প্রতিবাদী সংগীত।
কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
- ১
- ২৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৩ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৪দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৫ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৬মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৭অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৮ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৯থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১০বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত