প্রকাশিত: মার্চ ১৪, ২০২১ ২:২৭ পিএম

বাংলাদেশের রফতানিমুখী এবং অন্যতম বৃহৎ রফতানিখাত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ২০১৯ ও ২০২০ সালের ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, গত মাসে অনুষ্ঠিত বিএফএফইএর ১৯তম নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর্ক সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন উল্লাহ ২০২১ এবং ২০২২ মেয়াদের জন্য বিএফএফইএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো বিএফএফইএর প্রেসিডেন্ট হলেন। এছাড়া সাতক্ষীরা ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খলিলুল্লাহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাসুদ ফিস প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং আমাম সী ফুড্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস. হুমায়ুন কবির খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিএফএফইএর নির্বাচিত ডিরেক্টররা হচ্ছেন যথাক্রমে- মাহী ফিস প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, জাহানাবাদ সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. জাব্বার মোল্লা, এপে ফুড্স লিমিটেডের ডিরেক্টর অসীম কুমার, মডার্ন সী ফুড্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক, সাউথফিল্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আইনুল ইসলাম, আছিয়া সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম জহীর, এম.ইউ সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, প্যাসিফিক সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, ফাহিম সী ফুড্স প্রসেসিং অ্যান্ড ফার্মিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এ হাসান পান্না, ফিস গার্ডেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরজান আলী।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...