প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৩ ৬:৪৯ পিএম

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ বছরের জন্য ১১ সদস্যের এ নির্বাহী কমিটি নির্বাচিন করা হয়।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। তিনি বিদায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ছিলেন।

তাছাড়া ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং লংকান এলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কান্তি কুমার সাহা।

কমিটির অন্য সদস্যরা হলেন-নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), মোহাম্মদ জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশাররফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্রাটেজিক ফাইন্যান্স) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স)।

নতুন নির্বাহী কমিটির আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...