প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ১১:৪২ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। সোমবার লেনদেন চলাকালীন সময় কোম্পানি চারটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানি চারটি হলো : একমি পেস্টিসাইডস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, একটিভ ফাইন এবং ফ্যামিলিটেক্স।

জানা গেছে, রবিবার একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: রবিবার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৯.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৪০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

একটিভ ফাইন : রবিবার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৬৭ শতাংশ বেড়েছে।

ফ্যামিলিটেক্স : রবিবার ফ্যামিলিটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ...

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ...