প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৩ ৬:১০ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে দেশে মোট বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩২ হাজার ৬৫৪ কোটি টাকা। গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর) এ প্রস্তাব আসে। এতে মোট বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ৩০৩টি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে স্থানীয় ২৬৮টি শিল্পপ্রতিষ্ঠান, ১৬টি বিদেশি প্রতিষ্ঠান এবং ১৯টি দেশি-বিদেশি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগ করার জন্য নিবন্ধন করেছে বিডায়। মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ২৯ হাজার ৮ কোটি স্থানীয় বিনিয়োগ এবং ৩ হাজার ৬৪৬ কোটি টাকা বিদেশি বিনিয়োগ প্রস্তাব রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবা খাতে। এ ছাড়া কৃষি, খাদ্য ও আনুষঙ্গিক এবং রাসায়নিক শিল্পেও উল্লেখযোগ্য হারে বিনিয়োগ প্রস্তাব এসেছে। প্রস্তাবিত বিনিয়াগের সম্পূর্ণ অর্থ বিনিয়োগ হলে অন্তত ১ লাখ ১৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...