
আগামীতে বিদেশি প্রতিষ্ঠান থেকে আইটি সেবা কেনা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বুধবার (২৪ নভেম্বর) বিকেলে এনবিআর সম্মেলন কক্ষে ইন্ট্রিগ্রেটেড ভ্যাট অটোমোটেশন সিস্টেমের সঙ্গে অর্থবিভাগের এ চালান, আইবাস প্লাস প্লাস ও কাস্টমস অটোমেশন সিস্টেমের লাইভ আদান প্রদানের উদবোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশি ভেন্ডরের ওপর নির্ভরতা কমাতে হবে। তারা কাজ করে, কিন্তু পরে সমস্যা দেখা দিলে আর খোঁজ পাওয়া যায় না। এটা হতে পারে না। আমরা কোনো সফটওয়্যার বিদেশি ভেন্ডর থেকে নেবো না।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে বিদেশি সফটওয়্যারের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। পাশাপাশি আমাদের নিজেদের আইটির সক্ষমতা বাড়াতে হবে। এনবিআররের একটা আইটি টিম আছে। প্রশিক্ষণ বা কর্মশালার মাধ্যমে তার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। কোনো ধরনের হীনমন্যতা রাখা যাবে না। দরকার হলে আমরা অর্থ মন্ত্রণালয়েরও সাহায্য নেবো।
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অ্যাপ বা সফটওয়্যার বেইজড যেসব সেবা এনবিআর গ্রাহকদের প্রদান করছে সেসবের হালনাগাদ তথ্য আমি জানতে চাই। সোনালী ব্যাংককে আমরা ট্রাভেলার্স ট্যাক্স কালেকশনের একটা অ্যাপ করে দিয়েছিলাম, সেটার কী অবস্থা আমাকে জানাবেন। কতজন এ পর্যন্ত অ্যাপটা ব্যবহার করছে, সম্প্রতি কতজন করছে, আমাকে জানাবেন।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচির পরিচালক মিজ নাজমা মোবারেক, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ২জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৩দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৪হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৫বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৬অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৭বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৮পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৯শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১০রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত