প্রকাশিত: জুলাই ২১, ২০২২ ১২:৪৫ পিএম

প্রবাসী বাংলাদেশীরা এখন থেকে বিদেশে বসেই যেকোনো মোবাইল থেকেই এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকে ই-অ্যাকাউন্ট খুলতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-অ্যাকাউন্ট সেবাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

২০ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, চিফ রেমিট্যান্স অফিসার মো. মোশাররফ হোসাইন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসাইন, ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান সুলতান বাদশা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর আলম বলেন, এ সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা খুব সহজে মোবাইল থেকে এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে বিদেশে বসেই ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এ হিসাব খুলে এনআরবি অ্যাকাউন্ট হোল্ডার একটি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড পাবেন, যেটি দিয়ে দেশে- বিদেশে সব জায়গায় কেনাকাটা, টাকা উত্তোলন ও অনলাইন ট্রানজেকশন করতে পারবেন।

তিনি আশা প্রকাশ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সেবার ফলে দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...