প্রকাশিত: মার্চ ৩১, ২০২২ ১২:৪২ পিএম

বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভুটান। এক্ষেত্রে পারস্পরিক সুবিধার জন্য জলবিদ্যুৎ বিনিয়োগ সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ করতে রাজি উভয়পক্ষ।

কলম্বোতে ১৮তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. তান্ডি দর্জি। এ সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করতে সম্মত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের বিষয়ে ট্রানজিট চুক্তি এবং স্ট্যান্ডার্ড অপরেটিং সিস্টেম (এসওপি) দ্রুত সমাপ্ত করার ওপর জোর দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য পণ্য পরিবহনের জন্য নতুন এলসিএস/ল্যান্ডপোর্ট খোলারও অনুরোধ করেন। তিনি ভুটানের প্রতি সব ধরনের সহায়তা, বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ থেকে পাঠানো ওষুধের জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। তান্ডি দর্জি ড. মোমেনেকে সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...