
ঝটপট বিশেষ কিছু রাঁধতে চাইলে বেছে নিতে পারেন বিফ তেহারি। এটি তৈরিতে ঝামেলা কম আবার কেবল এই এক পদেই টেবিল সাজানো যায়। অর্থাৎ, বিফ তেহারি থাকলে খাবার টেবিলে আর বেশি কিছু লাগে না। ছুটির দিনের রান্নায় বা অতিথি আপ্যায়নে রাখতে পারেন বিফ তেহারি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে
গরুর মাংস- ১ কেজি
পোলাও চাল- আধা কেজি
তেল- পরিমাণমতো
ঘি- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- পরিমাণমতো
লবঙ্গ- ২-৩টি
তেজপাতা- ১টি
পানি- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো
আলু বোখারা- ৭-৮টি
এলাচ- ৩-৪টি
আদা বাটা- ২ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
বাদাম বাটা- আধা কাপ
পোস্ত বাটা- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- ৭-৮টি
পেঁয়াজ বেরেস্তা- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
রান্নার জন্য বড় একটি সসপ্যান নিন। এবার সেটি চুলায় বসিয়ে তাতে তেল দিয়ে দিন। সেইসঙ্গে দিন ঘি,পেঁয়াজ কুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাও চাল। নেড়েচেড়ে ভেজে নিন। এবার তাতে পানি, লবণ, আলু বোখারা ও এলাচ দিয়ে ঢেকে দিন। অন্য একটি প্যানে তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মসলার গুঁড়া, জিরা, বাদাম বাটা ও পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষান। কষানো হলে তাতে গরুর মাংস দিয়ে দিন। এরপর দিন এলাচ, দারুচিনি ও লবঙ্গ। কষানো হলে অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে রান্না করা পোলাওয়ের সঙ্গে মেশান। কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন। সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি





পাঠকের মতামত