
২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও জয় তুলে নিয়েছে জার্মানি। শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। এর ফলও পেয়ে যায় খুব দ্রুত। দ্বিতীয় মিনিটেই জশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ।
প্রথম গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও জার্মান আক্রমণে কাঁপতে থাকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ। এক পর্যায়ে বল জালে পাঠান হাভার্টজ, তবে আক্রমণ গড়ার সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় ভিডিও পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি।
চাপের মধ্যেও হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে ফিরে আসা বল বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলিতে জার্মান গোলরক্ষক অলিভার বাউমানকে পরাস্ত করেন অ্যান্তোনি রবিনসন। তার অসাধারণ গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।
বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ৫৭তম মিনিটে দৃষ্টিনন্দন এক দলীয় আক্রমণ থেকে আসে ম্যাচের নির্ধারক গোল। বক্সের ভেতরে কাই হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান লেরয় সানে। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট থেকে একাধিক সুযোগ তৈরি হলেও দৃঢ়তায় গোলবার সামলান বাউমান। ফলে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
এই জয়ে টানা নবম ম্যাচে জয় তুলে নিল জার্মানি। এই সময়ে নাগেলসমানের দল ২৯টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৬টি। বিশ্বকাপের আগে এমন পারফরম্যান্স জার্মান শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।
অন্যদিকে, প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকতার অভাব কাটাতে পারেনি যুক্তরাষ্ট্র। সর্বশেষ ১০টি প্রীতি ম্যাচে তারা জিতেছে পাঁচটি, হেরেছে চারটি এবং একটি ম্যাচ ড্র করেছে।
বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হবে জার্মানি। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকবে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়া।
বিএইচ
- ১শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ২গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৩বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৪সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৫অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৬ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৭আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৮গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৯৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ১০৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত