
ফুটবল বিশ্বকাপে সমর্থকদের যাতায়াতের জন্য ব্যবহার হওয়া কিছু বাস লেবাননকে দেবে কাতার। লেবানিজ সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি কাতারের কর্মকর্তাদের সঙ্গে বাস নেয়ার আলোচনা করেন।
এর আগে কাতার জানায়, বিশ্বকাপসংশ্লিষ্ট অবকাঠামোগুলো উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হবে। এসব অবকাঠামোর মধ্যে রয়েছে ফুটবল স্টেডিয়াম, হাজার হাজার চেয়ার ও বাস।
বিশ্বকাপে ব্যবহারের জন্য কাতারে থাকা এক হাজার বাসের সঙ্গে আরও তিন হাজার বাস যুক্ত করা হয়।
মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে চলতি বছর বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় কাতার। আয়োজনকে সফল করতে দেশটিতে স্টেডিয়াম নির্মাণ ছাড়াও বেশ কয়েকটি প্রকল্প গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে দোহা মেট্রো, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় গণপরিবহণ প্রকল্প।
৭৫ কিলোমিটারের এ প্রকল্পে ছিল ৩৭টি স্টেশন, ১৮ হাজার ট্যাক্সি ও তিন হাজারের বেশি বাইসাইকেল।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত