
সারা বিশ্বের নজর এখন কাতারে। নভেম্বরে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর দুই মাস আগে বাংলাদেশের যুব দল কাতারের মুখোমুখি হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাহরাইনে এএফসি অ-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশ ০-৩ গোলে কাতারের কাছে হেরেছে।
বাছাই থেকে দশ গ্রুপ চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানারআপ পরের রাউন্ডে খেলবে। বাংলাদেশ স্বাগতিক বাহরাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও কাতারের বিপক্ষে শূন্য হাতে মাঠ ছেড়েছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার।
আগের দিন পদ্মা সেতুর উদাহরণ দিয়ে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছিল টিম ম্যানেজমেন্ট। তাতেও লাভ হলো না! এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে কাতারের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। হ্যাট্রিক করেছেন ১৯ নম্বর জার্সিধারী আহমেদ আল রাউয়ি।
অথচ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে শক্তিশালী কাতারের বিপক্ষে একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল যুবাদের। এমন ম্যাচেই কিনা তিন পয়েন্ট হারাতে হলো। আগামী ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাহরাইনের শেখ আলী বিন আল খলিফা স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বল দখলের লড়াইয়ে শুরু থেকে পিছিয়ে ছিলেন তানভীর-মইনুলরা। ম্যাচের ২২ মিনিটেই ডান প্রান্ত থেকে ডিফেন্ডার মোবারক হামজার ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ গোলকিপার শান্তর কুমারের ওপর দিয়ে বল জালে পাঠান ফরোয়ার্ড আহমেদ আল-রাউয়ি। ১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ বিরতিতে যায়।
বিরতির ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়েছে। প্রথম প্রচেষ্টায় আহমেদ আল রাউয়ির শট গোলরক্ষক রুখলেও ফিরতি শটে আহমেদ গোল করেন। ম্যাচে ফেরার সুযোগ ছিল বাংলাদেশেরও। ৭৫ মিনিটে মইনুল ইসলামের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় সবাইকে।
ইনজুরি সময়ে কাতার পেনাল্টি পায়। পেনাল্টি থেকে নিজের হ্যাট্রিক পূর্ণ করে আহমেদ। অবশেষে ০-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৪ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৫সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৭সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৮ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৯ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১০বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত