
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম নিম্নমুখী হয়েছে। বুধবার (২২ মে) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির আগামী জুলাইয়ের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ১৮ দশমিক ৫৪ সেন্টে।
একই কর্মদিবসে সাদা চিনির আগামী আগস্টের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ০৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৫৪৪ ডলার ২০ সেন্টে।
বিক্রেতারা বলেন, বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ব্রাজিল। দেশটির মধ্য-দক্ষিণ অঞ্চলে জোরকদমে আখ কাটা শুরু হয়েছে। বিশ্ববাজারকে যা ক্ষণাত্মক অবস্থায় ফেলেছে। যদিও ব্রাজিলে শুষ্ক আবহাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে।
ডিলাররা বলেন, গত সপ্তাহে বিগত ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল চিনির বৈশ্বিক মূল্য। পাউন্ডপ্রতি দাম দাঁড়িয়েছিল ১৭ দশমিক ৯৫ সেন্টে। সেখান থেকে অবশ্য চলতি সপ্তাহে বিশ্ববাজার ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে কয়েক কর্মদিবসে ভোগ্যপণ্যটির দাম বেড়েছে।
- ১প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৫গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৭শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ৯প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত