
আন্তর্জাতিক বাজারে তামার দাম আরও কমেছে। বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার চড়া রাখতে পারে। ফলে দেশটির তথা প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের মান ঊধ্র্বমুখী রয়েছে। পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, ইতোমধ্যে চীনে তামার চাহিদা কমেছে। প্রয়োজনীয় ধাতুটির দাম কমার নেপথ্য কারণ এটিও।
শুক্রবার (২৪ মে) লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ৩ মাস মেয়াদি তামার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য স্থির হয়েছে ১০ হাজার ৩৬১ ডলারে।
গত সোমবার এলএমই’তে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল তামার দর। কিছু তহবিল পাওয়ার আশায় এই ঊধ্র্বমুখিতা তৈরি হয়েছিল। তবে এরপরই ধাতুটি দর হারাতে থাকে।
সবমিলিয়ে চলতি সপ্তাহে তামার দাম কমেছে ২ দশমিক ৪ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহের পর তা সবচেয়ে বেশি পতন।
কোপেনহেগেনভিত্তিক স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, কিছুদিন আগেও তামার দাম বাড়ছিল। কারণ, বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়িয়েছিলেন। সেই সঙ্গে বিক্রিও বেড়েছিল। অবশেষে তাতে ধাক্কা লেগেছে।
তিনি বলেন, গত কয়েকদিন তামার দর নিম্নমুখী রয়েছে। এখনও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায়নি। তবে এটা স্বল্প মেয়াদে হবে বলে ধারণা করা হচ্ছে।
তামাকে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্বাস্থ্যের অন্যতম নির্দেশক হিসেবে ধরা হয়। বৈদ্যুতিক উপকরণ এবং শিল্প খাতের যন্ত্রাংশ তৈরিতে ধাতুটির ব্যবহার ব্যাপক।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত