
আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সোমবারও (২০ মে) নিরাপদ আশ্রয় ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। এদিন প্রতি আউন্সের মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সম্প্রতি অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করেছে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র। তাতে জানা যায়, দেশটিতে মূল্যস্ফীতি আগের চেয়ে সামান্য কমেছে। ফলে আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় বুলিয়ন বাজার ব্যাপক চাঙা হয়েছে।
পরিপ্রেক্ষিতে সোমবার ( ২০ মে) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২৪১৬ ডলার ২০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২৪৪৯ ডলার ৮৯ সেন্ট। ইতিহাসে তা সর্বকালের সর্বোচ্চ। অর্থাৎ এর আগে এত দর দেখেননি বিশ্ববাসী।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, আবারও ফেডের সুদের হার হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে। এমনটি বাস্তবে হলে ইউএস ডলারের মান কমবে। পাশাপাশি রুপা, প্লাটিনাম, প্যালাডিয়ামের দর বেড়েছে। ফলে স্বর্ণের মূল্য ঊধ্র্বমুখী হয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক উপাত্তে দেখা যায়, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। এর মানে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। এখন তা নিম্নমুখী প্রবণতায় রয়েছে। তাতে আগামী সেপ্টেম্বরে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা জোরদার হয়েছে।
তেমনটি হলে নন-ইল্ডিং বুলিয়ন কাছে রাখার খরচ কমে যাবে। কারণ, ডলারের বিপরীতে অন্যান্য মুদ্রার উত্থান ঘটবে। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বৃদ্ধি পাবে। যে প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ধাতুটির দর আরও বাড়বে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত