
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন ঘটেছে। শুধু একদিনেই নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে ৩ শতাংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত মে মাসে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মানুষে কর্মসংস্থান হয়েছে। ফলে চলতি বছর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনা আরো কমেছে। স্বাভাবিকভাবেই প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। সঙ্গত কারণে বুলিয়ন বাজার নরম হয়েছে।
এছাড়া বিদায়ী মাসে স্বর্ণ কেনা থেকে বিরত থেকেছে বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ ভোক্তা চীন। গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমার নেপথ্য কারণ এটিও।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার (৭ জুন) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩০৫ ডলার ৯৬ সেন্টে।
একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে ২ দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৩২৫ ডলারে।
আগের দিন আউন্সে স্বর্ণের দাম ছিল ২৩৭৩ ডলার ৯৯ সেন্ট। সেই হিসাবে বিশ্ববাজারে দিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম কমেছে ৬৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮১৫৭ টাকা।
নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াঙ বলেন, গত মাসে মার্কিন মুলুকে চাকরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চীন স্বর্ণ ক্রয় কমিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি দর হারিয়েছে।
ইতোমধ্যে মার্কিন শ্রম অধিদপ্তর জানিয়েছে, আলোচ্য মে মাসে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা বেড়েছে ২ লাখ ৭২ হাজার। যেখানে প্রত্যাশা ছিল ১ লাখ ৮৫ হাজার। পরিপ্রেক্ষিতে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, আগামী ডিসেম্বরেও সুদের হার কমাতে নাও পারে ফেড। কারণ, মার্কিন শ্রমবাজার শক্তিশালী হয়েছে। যে কারণে ডলারের উত্থান আর স্বর্ণের পতন ঘটেছে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত