
সবশেষ পাঁচ বছর ধরে টানা বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এই তো গত শনিবার রাতেই বার্সেলোনাকে ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানেও হারাল লস ব্ল্যাঙ্কোসরা। তবে মাঠের বাইরের আরেক লড়াইয়ে বার্সার কাছে হার মানতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। ফোর্বস ম্যাগাজিনের পরিসংখ্যানে উঠে এসেছে ৪ দশমিক ৭৬ বিলিয়ন ডলার মূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের শীর্ষে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
সোমবার ফোর্বস এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় দেখা মিলেছে রিয়াল মাদ্রিদের বাজার মূল্য ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
ফোর্বস জানিয়েছে শীর্ষ ২০টি ক্লাবের গড় বাজার দর বেড়েছে প্রায় ৩০ শতাংশ। দুই বছর আগের চেয়ে প্রায় ২ দশমিক ২৮ বিলিয়ন ডলার দাম বৃদ্ধি পেয়েছে। যদিও করোনাভাইরাসের কারণে সকল ক্লাবের রেভিনিউ ৪৪১ মিলিয়ন ডলার কমেছে। ২০১৭-১৮ মৌসুমের তুলনায় রেভিনিউ কমেছে প্রায় ৯ দশমিক ৬ শতাংশ।
ফোর্বসের সহকারী সম্পাদক মাইক ওজানিয়ান বলেন, ‘আমরা জানি এই মহামারি এখনও শেষ হয়নি। আমরা এখন এর কাছ থেকে মুক্তির অনেক দূরে। আর এই কারণেই ক্লাবগুলোর উপার্জন অনেক কমেছে। ইউরোপিয়ান ক্লাবগুলো দর্শক না ফেরানো পর্যন্ত ক্লাবগুলোর উপার্জন বৃদ্ধি পাবে না।’
শীর্ষে থাকা বার্সেলোনার পর দুইয়ে রিয়াল আর তিন নম্বরে ইউরোপিয়ান ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখ। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ জায়গা করে নিয়েছে সেরা দশে। আর লা লিগা, বুন্দেস লিগা ও ইপিএলের বাইরে থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে প্যারিস সেইন্ট জার্মেই জায়গা করে নিয়েছে সেরা দশে।
- ১সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ২জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৩বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৪পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৫অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৬৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৭চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৮এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৯মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১০৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত