
মহামারি করোনা ভাইরাসে তাণ্ডবে সাড়ে ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত একদিনেই ৮ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। আর নতুন করে সোয়া ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
বিশ্ব জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২০৯ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৮১৯ জনে। নতুন করে ৮ হাজার ১০৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৯ হাজার ৮০৭ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ২০ হাজার ২৯৯ জন রোগী।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত ৯৭ লাখ ৪ হাজার। মৃত্যু হয়েছে এক লাখ ৪০ হাজার ৯৯৪ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৬ লাখ ২৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৪ লাখ ৮৯ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৫৯৭ জন।
পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৯৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৫ হাজার ৫২১ জনের।
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৮৭৪ জনের।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৩সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৫মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৬UCB Price Sensitive Information
- ৭কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৮চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৮মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৯সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত