
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেছেন, কিছু ব্যবসায়ী বিশ্ব রাজনীতির সুযোগ নিয়েছে সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করছে, কিন্তু এটা মোটেই উচিত না।
সোমবার (২৮ মার্চ) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি সবাইকে মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনাও দেন।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাচনের সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জয়ী ও পরাজিত প্রার্থী দুজনে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করবেন।
তিনি বলেন, মনে রাখতে হবে জনগণ পরাজিত প্রার্থীকেও অনেক ভোট দিয়েছে। দুজনে মিলেমিশে কাজ করলে জনপ্রতিনিধিদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়বে এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে।
রাষ্ট্রপতি দেশ ও জনগণের স্বার্থে সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, হাওর এলাকায় জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে সবাইকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। উজান থেকে আসা ঢলের সঙ্গে বালি এসে বিল, খাল ও নদীগুলো ক্রমান্বয়ে ভরে যাচ্ছে। এতে হাওরের জীবন-জীবিকা সংকুচিত হয়ে আসছে।
হাওর এলাকায় মাছের উৎপাদন কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। এপ্রিল থেকে জুন মাস সময়ে মাছের প্রজননের সময় মাছ না ধরার আহ্বান জানান তিনি। মাছের পোনার ডিম নষ্ট করা না হলে হাওর এলাকায় মাছের পরিমাণ বৃদ্ধি পেত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি স্থানীয় প্রশাসনকে কারেন্ট জাল এবং মাছ ধরা নিয়ন্ত্রণ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ ব্যাপারে জনপ্রতিনিধি, শিক্ষক, জনগণ এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই সার্বিক পরিস্থিতি ভালো হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান।
এ সময় বঙ্গভবনের সচিবগণ, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
- ১ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ২জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৩যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৪স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৫জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৬৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৮পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৯১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ১০ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৫বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন





পাঠকের মতামত