
টি-টোয়েন্টি ম্যাচে লক্ষ্য মাত্র ১১৯ রানের, ব্যাটিং লাইনআপে রয়েছে চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েটের মতো মারকুটে ব্যাটসম্যানরা। যে কারণে ১১৯ রানের লক্ষ্য তাদের দলের কাছে মামুলিই হওয়ার কথা। কিন্তু হয়েছে এর উল্টোটা। এত অল্প রানের ম্যাচেও ১৪ রানে হেরে গেছে রাসেল-ব্রাথওয়েটদের জ্যামাইকা তালাওয়াজ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও জ্যামাইকা তালাওয়াজ। মুজিব উর রহমান ও কার্লোস ব্রাথওয়েটের বোলিং তোপে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে যায় গায়ানা। পরে ক্রিস গ্রিন, অ্যাশমেড নেড, ইমরান তাহির, নবীন উল হকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ২০ ওভারে খেলেও ১০৪ রানের বেশি করতে পারেনি জ্যামাইকা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় জ্যামাইকা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ওয়ালটন, চতুর্থ ওভারের মধ্যে নিজেদের উইকেট হারিয়ে আসেন ক্রুমাহ বোনার এবং গ্লেন ফিলিপসও। স্কোরবোর্ডের অবস্থা তখন ৩.১ ওভারে জ্যামাইকার সংগ্রহ ৩ উইকেটে ৪ রান।
শুরুর এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। অধিনায়ক পাওয়েল ৩০ বলে ২৩, আসিফ আলি ২০ বলে ১৪ এবং ব্রাথওয়েট আউট হন ১৪ বলে ৫ রান করে, রানের খাতা খুলতে পারেননি নেপালি লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। জ্যামাইকার ইনিংসে তখন বাকি মাত্র ৪ ওভার, স্কোরবোর্ডে লেখা ৭ উইকেটে ৫৯ রান।
শেষ তিন উইকেট হাতে নিয়ে ৪ ওভারে জয়ের জন্য ৬০ রান করতে হতো জ্যামাইকাকে। প্রাণপন চেষ্টা করেছিলেন রাসেল। দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে রাসেল খেলেছেন ৩৭ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি, দেখেছেন ১৪ রানের পরাজয়।
গায়ানার পক্ষে বল হাতে ভালো করেছেন সবাই। গ্রিন ৩ ওভারে ১০ রানে ২ উইকেট, তাহির ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট, নেড ৪ ওভারে ১০ রানে ১ উইকেট ও নবীন ৪ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট। ব্যাট হাতেও ১৪ রান করায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নবীন।
ম্যাচে আগে ব্যাট করতে নামা গায়ানাকে বড় সংগ্রহ গড়তে দেননি মুজিব ও ব্রাথওয়েট। শুরুতে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মুজিব। পরে লেজ মুড়িয়ে ১৪ রানের বিনিময়ে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন ব্রাথওয়েট। গায়ানার পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেছেন ওপেনার ব্র্যান্ডন কিং।
- ১ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ২চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৩আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৪জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৫১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৬নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৭বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৮পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ৯পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা





পাঠকের মতামত