
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবাসমূহ প্রদানের লক্ষ্যে বিসিক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় বিসিক বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মাহবুবর রহমান (গ্রেড-১) ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তাগণ বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে রপ্তানি উন্নয়ন ব্যুরোর নানান সেবা গ্রহণ করতে পারবেন। সেবাগুলো হলো- রপ্তানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগীতা প্রদান, দেশে বিদেশে আয়োজিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান, প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে উভয় পক্ষের সহযোগিতা প্রদান, পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারষ্পরিক সহযোগীতা প্রদান।
উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সকল সদস্য, বিসিক সচিবসহ বিসিক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এর ‘ক’ তফসিলে বিসিক অন্তর্ভুক্তকরণ হওয়ায় বিসিকের আওতাধীন শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগকারী কর্তৃক প্রস্তাবিত প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় যে কোনো সেবা, সুবিধা, প্রণোদনা, লাইসেন্স, অনুমতি, ছাড়পত্র বা পারমিট নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে প্রদানের লক্ষ্যে বিসিক ওয়ান স্টপ সেবা চালু করার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে সরকারের চারটি প্রতিষ্ঠান (বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক অথরিটি) ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিলো। গত সালের ১৯ জুলাই ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী পঞ্চম প্রতিষ্ঠান বিসিক তালিকাভুক্ত হলে বিসিক তার আওতাধীন সেবাসমূহ ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে কাজ শুরু করে। তার-ই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৩ জুন বিসিক ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের যাত্রা শুরু করে। বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের জন্য বিসিকের নিজস্ব ২৯ টি সেবা এবং অন্যান্য দপ্তর/সংস্থার ১৩ টি সেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়।
বর্তমানে বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে শিল্প নিবন্ধন, শিল্প পুনঃনিবন্ধন, শিল্প নবায়ন, শিল্প নিবন্ধন সংশোধন, শিল্প নিবন্ধন বাতিলকরণ, ঠিকাদার নতুন নিবন্ধন, ঠিকাদার পুননিবন্ধন, ঠিকাদার সংশোধন, ঠিকাদার নবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, আইআরসি সুপারিশ ও পরিবেশ অধিদফতরের ২৪ টি সেবাসহ মোট ৩৫ টি সেবা যুক্ত রয়েছে। গত ডিসেম্বর মাস পর্যন্ত বিসিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোট ১২৩৭৮ টি সেবা প্রদান করা হয়েছে।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ১০মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা





পাঠকের মতামত