আইডিআরএ চেয়ারম্যান
বীমার বকেয়া মেটাতে বেইল-আউট প্যাকেজের ভাবনা, তবে দিতে হবে গ্যারান্টি

বীমা খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গ্রাহকদের প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া দাবি পরিশোধে একটি ‘ওয়ান-টাইম বেইল-আউট প্যাকেজ’ বা বিশেষ আর্থিক সহায়তার কথা বিবেচনা করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে সরকারের কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়ার আগে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থা উভয়কেই ভবিষ্যতে এমন সংকট আর না হওয়ার শতভাগ গ্যারান্টি দিতে হবে।
শনিবার (২৭ মে) রাজধানীর একটি হোটেলে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এসব কথা বলেন। খাতের টেকসই উন্নয়নে তিনি ৩টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে একটি সংস্কার কাঠামো তুলে ধরেন—জনআস্থা ফিরিয়ে আনা, বীমাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা এবং খাতের সক্ষমতা বাড়ানো।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, “আমাদের ডেটা অনুযায়ী দেশে বর্তমানে বকেয়া দাবির পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা। সব কোম্পানির সমস্যা এক নয়। কোনো কোম্পানির অ্যাসেট বিক্রি আটকে আছে, কারও টাকা ব্যাংকে এফডিআর হিসেবে আটকে আছে। আমরা প্রতিটি কোম্পানির সাথে আলাদা বসবো। তবে মুভিং ফরওয়ার্ড এমন লুটপাট বা সংকট আর হবে না—কোম্পানি লেভেল থেকে আমাদের এই অ্যাসুরেন্স দিতে হবে।”
নিজেদের দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, “আমাদের রেগুলেটরি ওভারসাইট খুবই উইক ছিল। ১ বছর আগের পুরানো ডেটা দিয়ে কমপ্লায়েন্স বেসড সুপারভিশন করা ৬০-এর দশকের মেকানিজম, যা দিয়ে বর্তমানের দ্রুত পরিবর্তনশীল খাত নিয়ন্ত্রণ সম্ভব না। আমরা দ্রুত ‘রিস্ক বেসড সুপারভিশন’ এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে যাচ্ছি।”
বীমা খাতকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শ্রেণী হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি জানান, পুঁজিবাজারে গভীরতা বাড়াতে বীমা খাত বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ভূমিকা রাখবে। এছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্রঋণের চ্যানেল ব্যবহার করে মাইক্রো-ইন্স্যুরেন্স চালুর আইনি কাঠামো ঠিক করা হবে। পাশাপাশি, দক্ষ জনবল তৈরিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বীমা শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আইআরএফ সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশ (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর মনির হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও আইআরএফ’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
বিএইচ
- ১এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৮ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত