
করোনার সংক্রমণ প্রতিরোধে টিকার দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজে জোর দিয়েছে সরকার। শুরুতে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী এবং দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজে ছয় মাস সময়সীমা নির্ধারিত থাকলেও পরে দুই দফায় বয়স ও সময় কমানো হয়েছে। এখন ১৮ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠীর যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের পর চার মাস পার হয়েছে, তারা এসএমএস না পেলেও কেন্দ্রে এসে বুস্টার ডোজ গ্রহণ করতে পারছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ৮৫ লাখ ৮৯ হাজার ১৫২ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এতে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৬০ জন। এছাড়া দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৭৭ লাখ ১২ হাজার ৭৩৭ জন মানুষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ মার্চ) সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৭৬ হাজার ৫৩৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৫ লাখ ৮২ হাজার ২৫৯ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে চার লাখ ২৪ হাজার ৯৪১ জনকে।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। অধিদফতর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ৮১৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ১৪ হাজার ৪২০ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা পেয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৯৬ জন।
এদিকে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ৭ হাজার ১৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।
- ১রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ২পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৩এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৪বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৫যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৬শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৭জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৮খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৯একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত