বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৬, ২০২৬ ১০:০০ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবনে এসির তার চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি রংপুর নগরীর শাপলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ভবন থেকে এসির তার নেওয়ার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগের দিনও একই স্থান থেকে তার নেওয়ার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া তিনি দাবি করেছেন, আগের দিন নেওয়া তার নগরীর খামার মোড় এলাকার একটি দোকানে বিক্রি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, চুরির ঘটনার পর আমরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি। সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। আজ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি আগের দিনের চুরির কথাও স্বীকার করেছেন। তিনি যে দোকানে তার বিক্রির কথা বলেছেন, সেখানে গিয়ে আমরা বিষয়টি যাচাই করব এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করব।

তিনি আরও বলেন, ঘটনার সত্যতা যাচাই শেষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর ছুরি ও অস্ত্রের ...

জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়েছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

ইবিতে জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ...

 যুক্তরাষ্ট্রের সিএইএস এর সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

ন্যানোপ্রযুক্তিভিত্তিক কৃষি উদ্ভাবন ও গবেষণায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট ...

বাকৃবির গবেষণা বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

দীর্ঘ ২৫ বছরের নিরলস গবেষণার পর বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে জৈব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন ...

পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটকে আধুনিক শিল্পে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “এআই” একটি উদ্ভাবনী ...

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি ১ জন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের সাথে র‍্যাগিংয়ের ...

ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ...