অর্থবছরের প্রথম ৮ মাস
বৈদেশিক ঋণ ছাড় কমেছে ২৬%

- অর্থবছরের প্রথম ৮ মাসে ঋণ ও অনুদান এসেছে ৩.০৫ বিলিয়ন ডলার
- এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে ১.০৮১ বিলিয়ন ডলার
- এ সময়ে বাংলাদেশ পরিশোধ করেছে ২.৯০ বিলিয়ন ডলার
- প্রতিশ্রুতি পেয়েছে ২.৪৩ বিলিয়ন ডলারের
চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ ছাড় কমেছে ২৬ শতাংশ।
গতকাল (সোমবার) ইআরডির প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩.০৫৩ বিলিয়ন (৩০৫ কোটি ৩০ লাখ) ডলারের ঋণ ছাড় করেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে এই ছাড়ের পরিমাণ ছিল ৪.১৩৪ বিলিয়ন (৪১৩ কোটি ৪০ লাখ) ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ ছাড় কমেছে ১.০৮১ বিলিয়ন ডলার।
ইআরডির কর্মকর্তারা এই নিম্নমুখী প্রবণতার পেছনে মূলত দুটি প্রধান কারণকে চিহ্নিত করেছেন। তারা জানান, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতি একটি দীর্ঘদিনের সমস্যা। এর পাশাপাশি, সাম্প্রতিক সময়ে প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততাও উন্নয়ন প্রকল্পগুলোর গতি কমিয়ে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বাংলাদেশ বিভিন্ন ঋণ দাতা সংস্থা ও দেশকে প্রায় ২.৯০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।
গত কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থবছরে চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। এরমধ্যে বিদেশি ঋণের আসল সাড়ে ১.৯৫ বিলিয়ন ডলার ও সুদ দশমিক ৯৫ বিলিয়ন ডলার শোধ করেছে সরকার। অন্যদিকে ২.৭৯ বিলিয়ন ডলার ঋণ হিসেবে এবং দশমিক ২৬ বিলিয়ন ডলার অনুদান হিসেবে পাওয়া গেছে।
ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ৮ মাসে সব মিলিয়ে বাংলাদেশ ২.৪৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে ২.৩৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।
কারা কত দিল
গত আট মাসে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি দিয়েছে ৭৫ কোটি ৫১ লাখ ডলার। এরপর আছে বিশ্বব্যাংক। এই সংস্থা দিয়েছে ৬৩ কোটি ৬০ লাখ ডলার। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৫৬ কোটি ৬১ লাখ ডলার। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে ২৫ কোটি ডলার ও ২৫ কোটি ৭৭ লাখ ডলার। জাপান দিয়েছে প্রায় ১৯ কোটি ডলার।
এএ
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত