
তামিম ইসলাম, বোরহানউদ্দিন (ভালা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টবগী ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। বিতরণের সময় প্রতিটি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৫/২৬কেজি চাল বিতরণ করা হয় বলে অভিযোগ ক্রেতাদের। ক্রয়কৃত চাল অন্যস্থানে ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সুবিধাভোগিদের মাঝে বিতরণ হওয়া প্রতিটি চালের বস্তায় ওজনে ৩ থেকে ৬ কেজি পর্যন্ত কম রয়েছে। ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি চালের ৪৫০ টাকা বুজিয়া নিলেও ওজনে কম দেওয়া হয়। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, সরকারি বস্তার গায়ের ৩০ কেজি লেখা থাকলেও অজানা কারণে ২৪ থেকে ২৭ কেজি চাল পাওয়া যায় প্রতিটি বস্তায়। গরীব অসহায় মানুষের চাল ওজনে কম পাওয়ায় তারা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানান।
কার্ডধারী সুবিধাভোগী টিপু, সাদেক ও বেচু মিয়া জানান, চাল বিতরণের পর বাসায় এনে ওজন দিয়ে মেপে দেখি বস্তায় ৫ থেকে ৬ কেজি কম। এর আগেও, চাল এনে ওজনে কম পেয়েছি। আমরা গরিব মানুষ কষ্টের টাকা দিয়ে কিনা সরকারি চালের ওজনে কম হওয়া এটা দঃখজনক। আমরা এর প্রতিকার চাই।
বস্তায় ওজনে চাল কম হওয়ার বিষয়টি স্বীকার করে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু মাল বলেন, চাল আনার সময় কিছু বস্তা পড়ে ফেটে যায়, এতে কিছু বস্তায় চাল কম হয়। এছাড়া অন্য কোন অনিয়মের সুযোগ নেই বলে জানান তিনি।
ওজনে চাল কম দেওয়ার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত যান উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। তিনি জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সকলের উপস্থিতিতে ওজনে চাল কম দেওয়ার বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত হলে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৯ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত