ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৫৩ পিএম

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের মোঃ তানজিল (১৭) নামক এক তরুণ তেতুলিয়া নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য তার মা জেসমিন (৩৬) নদীতে নামলে পানির স্রোতে তলিয়ে যান।

আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ছেলে তানজিলকে উদ্ধার করা হলেও মা এখনো নিখোঁজ রয়েছেন।

মোঃ তানজিল (১৭) প্রতিবন্ধী যুবক মোঃ জসিমের ছেলে।

নিখোঁজের দাদা মোঃ শাহজাহান খান জানান, “সকাল সাড়ে ৮টার দিকে আমার নাতি নদীতে পড়ে গেলে আমার ছেলের বউ তাকে উদ্ধার করতে নদীতে নামে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তলিয়ে যায় এবং এখনও নিখোঁজ।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...