প্রকাশিত: জুন ১৯, ২০২১ ১:৪৯ পিএম , আপডেট: জুন ১৯, ২০২১ ১:৫০ পিএম

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এ জয়ের সুবাদে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। স্বাভাবিকভাবেই তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের এ আধিপত্য মেনে নিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার মতে কোপার এবারের আসরে ব্রাজিলই মূল ফেবারিট দল। তবে আর্জেন্টিনাও শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এ তারকা।

উরুগুয়েকে হারানোর পর সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন, ‘এখানে একটা বিষয় হলো, ব্রাজিল খুব ভালো করছে। আমরা প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে জিততে সমর্থ হয়েছি। আমরা দারুণ কাজ করছি, ধাপে-ধাপে, ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের তুলে ধরার।’

আর্জেন্টিনার এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচের একটিতেও শুরুর একাদশে জায়গা হয়নি ডি মারিয়ার। প্রথম ম্যাচে জিওভানি লো সেলসোর জায়গায় নেমেছেন ৬৭ মিনিটে আর আজ নিকো গনজালেজের জায়গায় তাকে নামানো হয়েছে ৭০ মিনিটের সময়। তবে দুই ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি।

টুর্নামেন্টে প্রথম জয়ের পর নিজেদের শিরোপা জেতার লক্ষ্যের কথা আরও একবার জানিয়ে দিলেন ডি মারিয়া, ‘আশা করছি আমরা জিততে পারব। আর্জেন্টিনা সবসময়ই শক্ত দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল বেশ ভালো খেলছে। আমরা চেষ্টা করব নিজেদের স্বপ্নপূরণের জন্য সবকিছু করতে।’

ডি মারিয়ার ভাষ্য, ‘আমরা সবসময়ই প্রথমে গোল করছি এবং সেটি ধরে রাখার চেষ্টা করছি। বাছাইপর্ব ও কোপা আমেরিকার খেলা পুরোপুরি আলাদা। জয় পাওয়ার জন্য আমাদের যে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। আজকে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তা সম্ভব হয়েছে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...