
বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে ছিটকে ফেলে প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাঁচামরার এই লড়াইয়ে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।
এর আগের দুই মৌসুমের ব্রাজিল স্বর্ণপদক জিতেছিল। যে কারণে এবার তাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। অথচ এবার তারা অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিতে পারলো না। ২০০৪ সালের পর এই প্রথম টানা দুইবারের সোনাজয়ীরা চূড়ান্ত পর্বে আসার আগেই ছিটকে যাওয়ার ঘটনা ঘটলো।
ফ্রান্সে গ্রীষ্মকালীন অলিম্পিকের চূড়ান্ত পর্বে যাওয়ার পথে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। তবে ব্রাজিল ড্র করতে পারলেও মূলপর্বে জায়গা নিশ্চিত করতে পারতো। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ম্যাচটি জয়ের বিকল্প ছিল না। কারণ, আগের দুই ম্যাচে এক হার আর এক জয়ে ব্রাজিলের পয়েন্ট ছিল ৩।
আর আগের দুই ম্যাচেই ড্র করা আর্জেন্টিনার পয়েন্ট ছিল ২। যে কারণে এই ম্যাচে কোনোমতে ড্র করতে পারলেও চূড়ান্তপর্বে উঠে যেতো ব্রাজিল। তখন ব্রাজিলের পয়েন্ট হতো ৪, আর আর্জেন্টিনার পয়েন্ট হতো ৩। তবে সেটি আর হয়নি। অবশেষে ৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টাইন যুবারাই উঠেছে মূলপর্বে।
এর আগে মোট ৪ বার অলিম্পিকের মেডেল জিতেছিল ব্রাজিল। অপরদিকে ২০০৪ ও ২০০৮ সালে স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে গনদো বলেন, আমরা এটা প্রাপ্য। আমরা যোগ্যতার দিয়ে খেলে একটি ম্যাচও হারিনি। আমরা লড়াই করেছি। এই গোলের জন্য অপেক্ষা করেছিলাম। শেষ পর্যন্ত আমরা এটি পেয়েছি।
অপরদিকে ম্যাচ হেরে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রে সান্তোস বলেন, এটা খুবই খারাপ অনুভূতি। আমরা এর জন্য ভালো প্রস্তুতি নিয়েছিলাম। পুরো টুর্নামেন্টে বল ধরে রাখতে লড়াই করেছি। আমরা যেমন আশা করেছিলাম তেমন হয়নি।
সবাইকে তাক লাগিয়ে দক্ষিণ আমেরিকার থেকে আর্জেন্টিনার সঙ্গে প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে।
বিএইচ
- ১সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ২মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৫ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ৬দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স
- ৭সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৮ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯নাফ নদী থেকে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- ১০যে ৭ অভ্যাস আপনার অজান্তেই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৯আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ১০সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম





পাঠকের মতামত