
প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।
আজ রোববার (১৩ আগস্ট) থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।
এ প্রসঙ্গে টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার আগস্ট মাসে ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্যতেল ও চাল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন বলে জানান তিনি।
গত জুলাই মাসে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করে। গত মাসের ন্যায় এবারও একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন।
হুমায়ুন কবির জানান, কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।
হুমায়ুন কবির বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন।
বিপি/এএস
- ১উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
- ২জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ৩আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৪রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৫চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৬বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৮সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৯মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ১০শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত