
রেফারির শেষ বাঁশি। সাবিনা, কৃষ্ণাদের উল্লাস। সবাই এক সঙ্গে মাঠে মাথা নোয়ালেন। এরপর মাথা তুলে ভোঁ-দৌড়। নারী ফুটবলে এ দিনটির অপেক্ষায় ছিল বাংলাদেশ। সাফের আসরে ভারতকে হারিয়েছেন সাবিনারা। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে বাংলাদেশ গ্রুপ পর্বে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারানোয় বাংলাদেশ সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল ভূটানকে পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। আর স্বাগতিক নেপালের প্রতিপক্ষ ভারত।
সাফের আসরে বাংলাদেশের বড় প্রতিপক্ষ নেপাল ও ভারত। বিশেষ করে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য ছিল খুব আরাধ্য। সেই অসাধ্য সাধন করেছেন আজ সাবিনারা। পুরো ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলেছে। ভারত সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি খেলায়।
ম্যাচের প্রথমার্ধে দুই গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে আরেক গোল করে বাংলাদেশ ম্যাচটা নিয়ে যায় ভারতের ধরাছোঁয়ার বাইরে। ম্যাচের বাকি সময় ভারত গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ নারী ফুটবলে ভারতের বিপক্ষে এত স্বাচ্ছন্দ্যে খেলার ঘটনা ইতোপূর্বে নেই খুব একটা।
সিনিয়র পর্যায়ে নারী ও পুরুষ মিলিয়ে ভারতকে ৩ গোলের ব্যবধানে হারানোর রেকর্ডও খুব একটা নেই। সেই হিসেবে সাবিনারা আজ নতুন মাইলফলকই স্থাপন করেছেন।
ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুন থ্রু বাড়ান। এক পা ঘুরে স্বপ্না বল পান। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।
দশ মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার। থ্রো ইন থেকে বাংলাদেশ আক্রমণ রচনা করে। কৃষ্ণা বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ রাখেন। ডিফেন্ডার বাধা দেয়ার চেষ্টা করলেও কৃষ্ণা প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আবার সেই সাবিনা-স্বপ্নার কম্বিনেশনেই গোল পায়। এবার সাবিনার বাড়ানো বলে স্বপ্না বক্সের মধ্যে কোনাকুনি শটে নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। এই গোলই বাংলাদেশকে এনে দেয় গ্রুপ শ্রেষ্ঠত্ব।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৩সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৪ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৫সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৬সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৭সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৮ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৯ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ১০বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত