প্রকাশিত: মে ২০, ২০২৪ ১০:৫৯ পিএম , আপডেট: মে ২০, ২০২৪ ১১:০৫ পিএম

ভারতের ব্যাংকিং খাত অনন্য মাইলফলক স্পর্শ করেছে। দেশটির সব ব্যাংক মিলে বার্ষিক মুনাফা ৩ লাখ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ভারতীয় ইতিহাসে যা প্রথম।

সিএনবিসিটিভি১৮ এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের সরকারি ব্যাংকগুলো মুনাফা করেছে ১ দশমিক ৪১ লাখ কোটি রুপি।

তবে সিএনবিসিটিভি১৮ এর এক অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, এই সংখ্যা ১ দশমিক ৪৭ লাখ কোটি রুপির কাছাকাছি। গত বছর যা ছিল ১ লাখ কোটি রুপি।

সাতটি বেসরকারি ব্যাংকের নিট মুনাফা ১ দশমিক ৫৬ লাখ কোটি রুপি। সবমিলিয়ে ভারতের ব্যাংকিং খাতে সর্বমোট লাভ হয়েছে ৩ লাখ কোটি রুপিরও বেশি।

আলোচ্য সময়ে সরকারি ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। আর বেসরকারি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরে ট্রেজারি বন্ড ইল্ড ঊধ্র্বমুখী হয়েছে। পাশাপাশি নন-পারফরমিং অ্যাসেট (এনপিএ) হ্রাস পেয়েছে। ফলে সরকারি ব্যাংকগুলোর আয় বেড়েছে। এগুলোকেই মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...