
ভারতের সঙ্গে নতজানু নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। পাশাপাশি সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।
শুক্রবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ১২ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারতে গিয়ে এই কথা বলেন নাসীরুদ্দিন পাটোয়ারী।
এসময় তার সঙ্গে ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম।
এদিন দুপুরে তারা জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজারে জুম্মার নামাজ শেষ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যার শিকার মুজিব আলীর বাড়িতে যান। সেখানে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।
এরপর সীমান্তবর্তী চাতলা বাজারে তারা পথসভায় মিলিত হন। পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা-উপজেলার নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বক্তব্যে নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণেই ভারত তাদের হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ উদ্যোগের প্রসঙ্গ তুলে এনসিপি’র মুখ্য সমন্বয়ক বলেন, শুধু কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, ভারতের সামনে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি প্রয়োজন। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিক অস্ত্র, টহলযান, প্রয়োজনীয় অবকাঠামো ও উন্নত বেতন-ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবি জানান পাটোয়ারী।
এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন পাটোয়ারী।
এনজে
- ১ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৪প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৭গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৮প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৩কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত