
ভারতে প্রতিদিনই হু হু করে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। রোববার (২৭ মার্চ) ফের ৫০ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। একইসঙ্গে ডিজেলের দামও লিটার প্রতি ৫৫ পয়সা বেড়েছে। এই নিয়ে গত ছয়দিনে দেশটিতে পঞ্চমবার দাম বাড়ল জ্বালানি তেলের।
সব মিলিয়ে গত এক সপ্তাহের মধ্যেই পেট্রোল-ডিজেলের দাম ৩ টাকা ৭০ থেকে ৭৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ছয়টা থেকে ভারতে নতুন দাম কার্যকর হয়েছে। এদিন দিল্লির বাসিন্দাদের এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হচ্ছে ৯৯ দশমিক ১১ টাকা। ভারতীয় রাজধানীতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০ টাকা ৪২ টাকা।
অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। এছাড়া সিটি অব জয় খ্যাত এই শহরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩ টাকা ৫৭ পয়সা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫২ ও ৫৫ পয়সা।
এছাড়া মহরাষ্ট্রের মুম্বাইয়ে আরও ব্যয়বহুল হয়েছে পেট্রোল। ভারতের এই বাণিজ্যনগরীতে ১১৩ দশমিক ৮৮ টাকার বিনিময়ে মিলছে এক লিটার পেট্রোল। এক লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৮ দশমিক ১৩ টাকা।
এর অগে গত বছর ২ নভেম্বর শেষবার ভারতজুড়ে বেড়েছিল জ্বালানি তেলের মূল্য। এরপর লাগাতার বিক্ষোভ, প্রতিবাদের জেরে কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের মূল্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। এতে সাময়িক স্বস্তি ফিরে এলেও পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হতেই নতুন করে বাড়তে শুরু করে পেট্রোপণ্যের দাম। এই নিয়ে চলতি সপ্তাহে পাঁচবার বাড়ল পেট্রোলের দাম।
অবশ্য শুধু পেট্রোপণ্য নয়, পাল্লা দিয়ে বেড়েছে এলপিজির দামও। ইতোমধ্যেই সিলিন্ডার প্রতি একলাফে ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম। শনিবার ভারতে একলাফে বেড়েছে ৮০০টি অতি প্রয়োজনীয় ওষুধের দামও।
মনে করা হচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে রয়েছে।
এদিকে কংগ্রেসসহ ভারতের একাধিক বিরোধী দল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, ক্রমাগত পেট্রোল-ডিজেল ও রান্নার গ্য়াসের দাম বাড়ার কারণে মানুষের ওপরে চাপ বাড়ছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে তিনদিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও করা হয়েছে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত