ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ৭, ২০২৬ ৯:২১ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ। কারণ নিরাপত্তা শঙ্কা। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে।

এ বিষয়ে ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, নাহলে হারাতে হবে পয়েন্ট! তবে বিসিবির দাবি, এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে তাদের জানানো হয়নি।

যদিও মঙ্গলবারের ওই বৈঠকের পর এখন পর্যন্ত বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও কিছু জানানো হয়নি।

রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানানোর পরই আইসিসি এই বৈঠকের আয়োজন করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। তাতে প্রতিপক্ষ নেপাল।

মূলত বিসিসিআইয়ের এক সিদ্ধান্তের পরই বিসিবি আইসিসিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অথচ গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

অধরা মিশন হেক্সার স্বপ্ন মুকুটহীন রাজপুত্র নেইমারের অশ্রুসিক্ত বিদায়

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ডাগআউটের বিষণ্নতা ছাপিয়ে ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক মহাকাব্যের নির্মম সমাপ্তি। নরওয়ের ...

রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হওয়া ...