
ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (আইআইটিএফ) ‘ফরেন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে’ ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে বাংলাদেশি প্যাভিলিয়ন।
গতকাল মেলার সমাপনী অনুষ্ঠানে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার (বাণিজ্য) ড. এ কে এম আতিকুল হক।
মেলার ৪০তম আসরে এই বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বাহরাইনের প্যাভিলিয়নগুলো। প্রদর্শক এবং দর্শনার্থীদের অংশগ্রহন বিবেচনায় এটা (ভারতীয় বাণিজ্য মেলা) বিশ্বের বৃহত্তম সমন্বিত বাণিজ্য মেলার মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।
এবারের মেলায় মোট ছয়টি সুসজ্জিত বাংলাদেশি স্টল তাদের পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে ছিল- হস্তশিল্প, পাটজাত পণ্যের শাড়ি, খাদ্যপণ্য। সূত্র জানায়, বাংলাদেশ থেকে পণ্য কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশি পাটজাত পণ্য সম্পর্কেও খোঁজ খবর নেন। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বাংলাদেশি প্যাভিলিয়নগুলো বিপুল জনসমাগম আকর্ষণ করেছে। দর্শনার্থীরা জামদানি শাড়ি, ঢাকাই মসলিন, পাটজাত পণ্য এবং প্রাণ পণ্য সামগ্রীর মতো বাংলাদেশি পণ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছে।
এ বছর ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও) ৭০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গায় নতুন হলে এই মেলার আয়োজন করে।
আইআইটিএফ-২০২১-এ স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশ অংশ নেয়। তারা অন্যান্য পণ্য ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে ভারতীয় ঐতিহ্যপণ্য প্রদর্শন করে। সূত্র বাসস।
- ১মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ২জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৩দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৪হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৫বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৬অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৭বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৮পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৯শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১০রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত