
ভারতে নতুন করে এখন আর কোনো বিনিয়োগ করতে চাইছে না চীনের বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সংস্থাটির ঘনিষ্ঠ একজন নিশ্চিত করেছেন যে, সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারতীয় কোনো কোম্পানিতে নতুন করে কোনো বিনিয়োগ করতে চাইছে না আলিবাবা।
শুধু আলিবাবাই নয়, চীনের অনেক প্রতিষ্ঠানই আপাতত ভারতে বিনিয়োগ স্থগিত করছে। ভারতে কোনো ব্যবসা চালু বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই অনেক প্রতিষ্ঠানের। এমনকি যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল সেগুলোও স্থগিত রাখা হয়েছে।
ভারতে বেশ কিছু নতুন কোম্পানিতে বিনিয়োগ ছিল আলিবাবার। কিন্তু আলিবাবার নতুন সিদ্ধান্তের কারণে বেশ ধাক্কা খেতে চলেছে এসব প্রতিষ্ঠান। আগামী কয়েক মাসে নতুন করে কোনো বিনিয়োগের কথা ভাবছে না তারা। তবে এর মধ্যেই যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তা সরিয়ে নেওয়া বা শেয়ার তুলে নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে আলিবাবা।
এদিকে, চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।
চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর নয়াদিল্লি সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। এর ভিত্তিতেই চীনের কোনো কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল নিচ্ছে না দেশটি।
ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়াদিল্লি।
ভারত ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের প্রভাব বাণিজ্যের ওপর পড়ছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমে যাচ্ছে। ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে.
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত