
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের অন্যতম মালিক বরখাস্ত হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানার সঙ্গে দেখা করতে গিয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি হোটেল থেকে মোহাম্মদ বাহারুল নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা ডটকম খবর দিয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) তাদের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বাহারুল শিলিগুড়ির একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন। সেখান থেকেই তিনি মেখলিগঞ্জের জেলে বন্দি সোহেল রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছিলেন।
অবৈধ পথে ভারত থেকে নেপালে যাওয়ার চেষ্টাকালে চলতি মাসের শুরুর দিকে কুচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক হন সোহেল রানা। পরে তাকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এনে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় মেখলিগঞ্জ পুলিশ।
সোহেল রানার কাছ থেকে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ও আন্তর্জাতিক ক্রেডিট কার্ড পাওয়া যায় বলে খবর আসে ভারতীয় গণমাধ্যমে। তাকে দেশে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে তিন দফায় ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও তাদের তরফে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।
শিলিগুড়ি পুলিশের বরাত দিয়ে টিভি নাইন বাংলা বলছে, গত ৯ সেপ্টেম্বর বাহারুল শিলিগুড়িতে আসে। বাংলাদেশ থেকে বিশেষ কোনও বার্তা সোহেল রানাকে পৌঁছে দেয়ার জন্যই বাহারুল শিলিগুড়িতে অবস্থান নেয় বলে ধারনা করা হচ্ছে। তিনদিন হোটেলে কাটিয়ে কলকাতা যাওয়ার কথা বলে হোটেল ছাড়ার তিনদিন পরে তিনি আবার ফিরে আসেন। তবে এই তিনদিন কলকাতার পরিবর্তে আসামের গুয়াহাটি ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
ভারতীয় পুলিশ সূত্র বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী বাহারুল সোহেল রানাকে কোনো বার্তা পৌঁছে দিতে বা তার কাছ থেকে কোনো গোপন তথ্য জানতে চেষ্টা করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- ১অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৩ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৪জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৫চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ৬শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ৭‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
- ৮সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
- ৯ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী
- ১০ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৪১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৫সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৬এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৯শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ১০নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব





পাঠকের মতামত