
টানা তিনদিন দাম কমার পর হঠাৎ করে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) পাইকারি বাজারে কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা পর্যন্ত। এর আগে টানা তিনদিনে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২৫ টাকা পর্যন্ত কমেছিল। ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম। সেই সঙ্গে খুচরা বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজ গতকালের দামে বিক্রি হচ্ছে। অবশ্য পাইকারিতে দাম কমার পরও গত দু’দিন খুচরা বাজারে পেঁয়াজ বাড়তি দামে বিক্রি হচ্ছিল।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে দেশের বাজারে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের দাম। ৬০ টাকার দেশি পেঁয়াজের দাম মঙ্গলবার ১১০ টাকা পর্যন্ত উঠে যায়। আর পাইকারিতে ৫০ টাকা থেকে বেড়ে পেঁয়াজের কেজি হয় ৮৫ টাকা। কোনো কোনো পাইকার ৯০ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করেন। এমন দাম বাড়ায় আতঙ্কিত হয়ে ভোক্তাদের মধ্যে বাড়তি পেঁয়াজ কেনার হিড়িক পড়ে যায়।
এরপর বৃহস্পতিবার থেকে ক্রেতা সংকট দেখা দেয় পেঁয়াজের বাজারে। যার প্রভাবে পাইকারি বাজারে কমে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দফায় দাম কমে পাইকারিতে পেঁয়াজের কেজি ৭৭ টাকায় নামে। এ পরিস্থিতিতে সংবাদ আসে নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতি পাওয়া । এতে শনিবার ও রোববার দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম আরও কমে যায়।
তবে রোববার থেকেই সংবাদ আসতে শুরু করে ভারত থেকে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট। এরপর রাত পার না হতেই আজ সোমবার পাইকারি বাজারে আবার দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে। অবশ্য আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে।
রাজধানীতে পেঁয়াজের সব থেকে বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা, যা গতকাল ছিল ৬৫ টাকা থেকে ৭০ টাকা। অপরদিকে আমদানি করা ভারতের পেঁয়াজ গতকালের মতো মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি। তবে নষ্ট আমদানি করা পেঁয়াজ কোনো কোনো ব্যবসায়ী ৪০ টাকা কেজিতেও বিক্রি করছেন।
রাজধানীর আরেকটি পাইকারি বাজার কারওয়ান বাজার। এ বাজারে শ্যামবাজার থেকে একটু বেশি দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। বাজারটির ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ৭২ থেকে ৭৫ টাকা কেজি বিক্রি করছেন। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
অপরদিকে বিভিন্ন খুচরা বাজার খোঁজ নিয়ে দেখা গেছে, গত দু’দিনের মতো আজও দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। আর আমদানি করা ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।
পেঁয়াজের দামের বিষয়ে শ্যামবাজারের বিসমিল্লাহ ট্রেডার্সের মো. কাজল বলেন, ‘আজ কেজিতে দেশি পেঁয়াজের দাম পাঁচ টাকার মতো বেড়েছে। গতকাল ৬৫ টাকা কেজি বিক্রি করা দেশি পেঁয়াজ আজ ৭০ টাকা বিক্রি হচ্ছে। কিছু পেঁয়াজ ৭২ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ভারতীয় পেঁয়াজ গতকালের মতো ৫০ থেকে ৫৫ টাকা কেজি বিক্রি করছি।’
তিনি বলেন, ‘আড়তে পেঁয়াজের দাম নির্ভর করে সরবরাহের ওপর। আমরা ফরিদপুর থেকে পেঁয়াজ আনি। ফরিদপুরের মোকামে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। ভারত পেঁয়াজ দেয়ার কারণে দাম কিছুটা কমেছিল। কিন্তু । এ পেঁয়াজ ঢাকায় বিক্রি করা সম্ভব না। পেঁয়াজের দাম বাড়লেও গত কয়েকদিনের মতো আমাদের বিক্রি নেই। ব্যবসার খুব খারাপ আবস্থা।’
‘ভারত থেকে আসা পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম কিছুটা বাড়লেও এবার পেঁয়াজের বাজার গত বছরের মতো অস্বাভাবিক হবে না। আমাদের ধারণা, এখন যে দাম আছে মোটামুটি এই দামই স্থিতিশীল থাকবে। হয়তো ৫-১০ টাকা এদিকে সেদিক হবে। আর যদি ভারত নতুন করে ফ্রেশ মাল দেয়, তাহলে দাম কমে যাবে।’
শ্যামবাজারের আজমীর ভান্ডার আড়তের বিক্রিয়কর্মী মো. টুকু বলেন, আড়তে পেঁয়াজের বিক্রি একেবারেই নেই। ভারত রফতানি বন্ধ করার পর দাম বেড়ে যাওয়ায় বেশিরভাগ মানুষ বাড়তি পেঁয়াজ কিনে মজুত করেছে। এই মজুত শেষ না হওয়া পর্যন্ত বিক্রি পরিস্থিতি এমন থাকবে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, ‘আজ আমরা দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি বিক্রি করেছি। ভালো মানের আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছি ৫০ টাকা। আর নিম্নমানের নষ্ট পেঁয়াজের কেজি ৪০ টাকা বিক্রি হয়েছে। ভারত যে পেঁয়াজ ছেড়েছে, ওই পেঁয়াজ এখনো শ্যামবাজারে আসেনি। তবে শুনছি, ওই পেঁয়াজের বেশিরভাগ নষ্ট। যদি এটি সত্য হয় তাহলে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যেতে পারে। তখন দাম কিছুটা বাড়তে পারে।’
কারওয়ান বাজারের ব্যবসায়ী নোয়াব আলী বলেন, ‘দেশি ও আমদানি উভয় ধরনের পেঁয়াজ আমরা গতকালের দামে বিক্রি করছি। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। তবে বাজারের হাবভাব দেখে মনে হচ্ছে, দু-একদিনের মধ্যে পেঁয়াজের দাম কিছুটা বাড়তে পারে। কারণ শোনা যাচ্ছে ভারত থেকে আসা পেঁয়াজ নষ্ট, যা বিক্রির উপযোগী না।’
এদিকে খুচরা বাজারে পেঁয়াজের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী আলামিন বলেন, ‘দেশি পেঁয়াজের কেজি ৯০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হেচ্ছে ৭০ টাকা। এই দামে গত তিনদিন ধরে বিক্রি করছি। শ্যামবাজার থেকে বুধবার যে পেঁয়াজ এনেছিলাম, সেই পেঁয়াজ এখনো বিক্রি করছি। গত কয়েকদিন শ্যামবাজারে যায়নি। এই মাল শেষ হলে তারপর যাব।’
বাড্ডায় ভ্যানে ৯০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা মিলন বলেন, ‘দেশি পেঁয়াজের দাম আর কমার সম্ভাবনা কম। কারণ পাইকারদের মুখে যা শুনছি, তাতে মনে হয় কয়েকদিনের মধ্যে দেশি পেঁয়াজের দাম বেড়ে যাবে। তবে আমদানি করা নিম্নমানের পেঁয়াজ কিছুটা কম দামে পাওয়া যেতে পারে। যার বেশিরভাগ নষ্ট।’
- ১ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ২থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৩বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৪প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৫ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৬প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ৭সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৮থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৪ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৬আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৭স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৮কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৯বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ১০ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত