প্রকাশিত: মে ১৪, ২০২৪ ৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে বিরিয়ানি জব্দ করে মাদরাসায় পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সড়ক বাজার এলাকায় চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের সভায় অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে আখাউড়ার সড়ক বাজারে মুরাদ হোসেনের আনারস প্রতীকের সমর্থনে জাতীয় রিকশা ও ভ্যান শ্রমিক লীগ এবং হকার্স লীগ সভার আয়োজন করেন। সভায় হকার্স লীগের সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ভাই দানিস খলিফা ও মহাবীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে ভূরিভোজের জন্য কয়েক ডেগ বিরিয়ানি রান্না করে রাখা হয়। এ খবরে সভায় উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম। তিনি সেখান থেকে দুই ডেগ বিরিয়ানি জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম জানান, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখান থেকে দুই ডেগ বিরিয়ানি জব্দ করা হয়। বিরিয়ানিগুলো স্থানীয় একটি মাদরাসায় দিয়ে দেওয়া হয়েছে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...