প্রকাশিত: জুলাই ২, ২০২১ ১২:৩২ পিএম

কোপা আমেরিকায় সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় চিলির বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল। রিও ডি জেনেরিওতে নেইমার-ফিরমিনোদের মুখোমুখি হবে চিলি। বাংলাদেশ থেকে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।

নিজেদের মাঠে চিলি তুলনামূলকভাবে বেশ সহজ প্রতিপক্ষ নেইমারদের জন্য। গ্রুপ এ থেকে শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ৪ ম্যাচের মধ্যে জয় ৩টিতে; কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সেরা একাদশ নামাননি কোচ; তাই মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। এবার ফিরছেন নেইমার জুনিয়র।

অন্যদিকে চিলির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। চার ম্যাচের মধ্যে জয়-পরাজয় ১টি করে। বাকি ২টিতে ড্র। সাম্প্রতিক পারফরম্যান্স থেকে বলা যায় নেইমার-ফিরিমিনোদের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ভিদালদের। ইনজুরির কারণে গ্রুপপর্বে সেরা তারকা অ্যালক্সিস সানচেজকে পায়নি চিলি; ব্রাজিলের বিপক্ষে তাকেও দেখা যাবে মাঠে।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। ৭২ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৫১ টি ম্যাচে, হেরেছে মাত্র ১৩টি ম্যাচে। বাকি ৮ ম্যাচে ড্র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার তিতে মাঠে নামাননি সেরা তারকাদের। কোয়ার্টার ফাইনালে নিশ্চয় এই ঝুঁকি নেবেন না কোচ তিতে। চিলির বিপক্ষে জেসুস-ফিরিমিনো-নেইমার ত্রয়ীকে আক্রমণে রেখেই সাজাতে পারেন একাদশ।

সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য চিলি একাদশ: ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...