
ভোলার লালমোহনে পেট ও বুকের অংশে জোড়া লাগানো যমজ শিশুর জম্ম হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন শহরে একটি বেসকারী ক্লিনিকে মিতু বেগম (২০) নামের এক নারী এ যমজ শিশু জম্ম দেন।
মিতু বেগম উপজেলার ফুলবাগিচা গ্রামের ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ির রাজমিস্ত্রী বিল্লালের স্ত্রী।
স্বামী বিল্লাল জানান, মঙ্গবার দুপুরে দিকে স্ত্রীর প্রসব বেদনা উঠলে দ্রুত লালমোহন ক্লিনিকে ভর্তি করেন। পরে তার স্বাবাভিক প্রসবে জটিলতা দেখা দিলে রাত সাড়ে ৮ টার দিকে সিজারের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জম্ম হয়।
তিনি বলেন, তাদের এই প্রথম সন্তান। এক বছর আগে বিয়ে করেছিলেন তারা।
চিকিৎসকের সাথে কথা বলে জানা গেছে, মা ও নবজাতকরা এখন পযর্ন্ত সুস্থ আছেন।
ডাক্তার মুনতাহিনা হক জিম বলেন, নরমাল ডেলিভাারি করানো কিছুটা ঝুঁকি ছিল। তাই তার সিজার করা হয়। শিশু দুইটা জোড়া লাগানো অবস্থায় আছে। এই ধরণের শিশু জম্ম রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশু আলাদা করা বাংলাদেশে সম্ভব।
লালমোহন ক্লিনিকের মালিক রিনা সুলতানা তুহিন বলেন, আমাদের ক্লিনিকে সব সময় নরমাল ডেলিভারিই হয়ে থাকে। এর আগে এক সাথে তিন সন্তানও জম্ম হয়েছে স্বাবাভিকভাবে। এই শিশুর বেলায় ঝুঁকি থাকায় সিজার করা হয়।
- ১রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ২সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৩ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৫থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৯কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১০ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত