জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬ ৩:২৩ পিএম

ময়মনসিংহ ত্রিশালের মোক্ষপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আলামিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের জসিম উদ্দিন (৫০) ও তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৫), আবদুর রশিদ (৪১) ও তার স্ত্রী জোনাকি আক্তার (৩৮)।

মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুর সেনের হাফিজুল ইসলামের সাথে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র দা, বলছিড়া নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে তার স্ত্রী নুরজাহান বেগমের উপর অতর্কিতে হামলা চালায়।

এসময় হাফিজুলের প্রবাসী ভাই কামরুজ্জামানের পুত্র আলামিন ফেরাতে গেলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে অভিযুক্তরা।

পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক-শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতের বিজ্ঞ বিচারক অভিযুক্ত ওই ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে এই এই রায় ঘোষণা করেন।

মামলায় অভিযুক্ত অন্য আসামিদের বিরুদ্ধে আনত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ বিচারক তাদেরকে খালাস প্রদান করেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...